সড়ক সংস্কারে প্রয়োজন ৩ লাখ কোটি টাকা: সড়কমন্ত্রী

0
10

দেশের সড়ক অবকাঠামোর নাজুক পরিস্থিতি তুলে ধরে বড় অঙ্কের অর্থের প্রয়োজনীয়তার কথা জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বিভিন্ন সড়ক প্রকল্প নিয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি বলেন, সারা দেশে রাস্তা মেরামত ও সংস্কারে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে অবকাঠামো খাতে ব্যয়ের হিসাব দেখানো হলেও বাস্তবে জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের অবস্থা এখনো জরাজীর্ণ। তিনি জানান, গত দুই মাসে সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া ডিও লেটার অনুযায়ী প্রায় ৩ লাখ কোটি টাকার প্রয়োজন হবে।

তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে এই মন্ত্রণালয় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে জরুরি প্রকল্পগুলো চিহ্নিত করে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

দেশীয় অর্থায়নের পাশাপাশি বৈদেশিক সহায়তার সমন্বয়ে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সব দলের সংসদ সদস্যদের মতামত নিয়ে বাজেটে প্রয়োজনীয় প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে বলেও আশ্বাস দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে