বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি

0
3

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা, ৫ লিটারের বোতল ১ হাজার ৪০ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৯ টাকা বিক্রি হবে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বাজারে খোলা পাম তেল ১৬১ থেকে ১৬৮ টাকা এবং সুপার পাম তেল ১৬৫ থেকে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মধ্যে ১২ এপ্রিল বৈঠক হয়েছিল। সেদিন মন্ত্রী বলেছিলেন, ভোজ্যতেল সংবেদনশীল পণ্য হওয়ায় ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে