বসনিয়া-হার্জেগোভিনাকে আটকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেলো কানাডা

0
22

অবশেষে বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করলো কানাডা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। বল দখলে এগিয়ে থাকলেও কানাডাকে গোল হজম করতে হয়। ম্যাচের ২১ মিনিটে বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ কর্নার থেকে আসা বলে হেড করে জালে জড়ান। এতে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা ফরোয়ার্ড কাইল লারিন গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা।

এর আগে কানাডা ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেললেও সবগুলোতেই হেরেছিল। এবার ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচেই বসনিয়াকে আটকে দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করলো তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে