নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ

0
15

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, জব্দ হওয়া ডিজেল ও মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির উৎস সম্পর্কে তদন্ত চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে