মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

0
13

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি কর্মী মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন এবং একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অন্য দুই মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে পুলিশ আহ্বান জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে