সুন্দর স্থানীয় সরকার নির্বাচন চান সিইসি

0
21

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংঘাত এড়িয়ে একটি সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোন রক্তপাত চাই না, রক্তপাতহীন একটি স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই।”

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ। দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদে গড়ে চার-পাঁচজন প্রার্থী হলে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নেবেন। এর পাশাপাশি উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনও রয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তৃণমূলের গণতন্ত্র আরও গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের সদস্যরা সরাসরি মানুষের সেবার সঙ্গে যুক্ত এবং স্থানীয় সরকারের মাধ্যমে গণতান্ত্রিক সেবা মানুষের কাছে পৌঁছে যায়।

জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনও সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যেখানে মানুষ নিরাপদে ভোট দিতে ও ভোটকেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে