গণমাধ্যমের স্বাধীনতায় বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী

0
6

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা জানান। সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

পরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিওর সঙ্গে সাক্ষাতে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর এবং জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। তিনি এ ক্ষেত্রে সুইস অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, তেমনি তথ্য যাচাই ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে