মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী

0
20

রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট করে বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মাদারটেকে বিশেষ চাহিদাসম্পন্ন অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, সরকারের ৩১ দফা বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং প্রপাগান্ডা চালিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাবিব বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে