দেশজুড়ে হামের উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ২০৯

0
9

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৩০ হাজার ৬০৭ শিশুর মধ্যে এ ধরনের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১৭ হাজার ৮১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া এ সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে