সূচক উর্ধ্বমুখী, ডিএসইতে লেনদেন ৬৭৫ কোটি ছাড়াল

0
8

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন বাজারে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়, যার সংখ্যা দাঁড়ায় প্রায় ২২ কোটি ৯৯ লাখ। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৫,২১১ দশমিক ৫৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১,৯৭০ দশমিক ১৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১,০৫৬ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির শেয়ারদর।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাব, আরডি ফুড, এনসিসি ব্যাংক, টেকনোড্রাগ, তৌফিকা ফুড, মুন্নু সিরামিকস, নাভানা ফার্মা, ডমিনেজ স্টিল, ভিএফএস থ্রেড ডাইং এবং শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আরডি ফুড, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাব, প্রভাতী ইন্স্যুরেন্স, টেকনোড্রাগ, ইসলামী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১ স্কিম-১, নাহি অ্যালুমিনিয়াম এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে ঢাকা ব্যাংক, সিএনএ টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মোজাফফর হোসেন স্পিনিং, এসএস স্টিল এবং ফার কেমিক্যাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে