শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধের নির্দেশ রেল প্রতিমন্ত্রীর

0
12

রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে ব্যানার-ফেস্টুন অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার টানানো হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ব্যানার অপসারণের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় বিএনপি নেতাদের এ ধরনের ভুল আর না করার জন্য সতর্ক করা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, রাজনৈতিক প্রচার-প্রচারণায় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের বিনিময়ে পাওয়া দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র। তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে এবং শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা প্রতিষ্ঠান হবে কেবল শিক্ষার্থীদের জ্ঞান ও চরিত্র গঠনের কেন্দ্র, রাজনৈতিক প্রচারণার স্থান নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে