ফ্লোরিডায় নিখোঁজের পর লিমন–বৃষ্টির মরদেহ উদ্ধার

0
10

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদয়বিদারক এক ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি। তারা প্রেমের সম্পর্কে ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।

লিমনের ভাই জুবায়ের আহমেদ জানান, লিমন প্রায়ই পরিবারের সঙ্গে আলাপকালে বৃষ্টির প্রশংসা করতেন এবং তাদের সম্পর্কের কথা বলতেন। পিএইচডি শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছাও ছিল তার।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে নিখোঁজ হন বৃষ্টি, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। পরে তার মৃত্যুর খবরও নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে