বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার

0
19

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব মানদণ্ড অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল কারণ ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ। গত ৫ মে একদিনেই প্রবাসী আয় এসেছে ১৬১ মিলিয়ন ডলার। আর মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ০১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ।

এর আগে গত ২৩ এপ্রিল বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। ১৬ এপ্রিল ছিল ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার এবং ১৫ এপ্রিল ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার। গত ৯ এপ্রিল রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। চার মাস আগে ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে