খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

0
21

খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা জানিয়েছেন, নিহত ইমন হোসেন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন। তবে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই হত্যাকাণ্ডে পাহাড়ি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী বলছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে