প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ সভা চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এতে অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সংসদে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে দলীয় ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।




























