ঈদের পর নারীদের জন্য আন্তঃনগর ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার রাতে প্রধানমন্ত্রী ফোন করে এ বিষয়ে নির্দেশনা দেন। চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকেই নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।




























