ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

0
22

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই।

একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, ঈদের আগে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।

সরকারি কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত নজরদারি, ফিটনেস পরীক্ষা এবং আইন প্রয়োগ জোরদার করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে