জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

0
3

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। একই সময়ে কৃষকদের জন্য কৃষক কার্ডও ব্যাপক হারে দেওয়া হবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার হিসেবে কাজ করছে। কৃষকদের সুরক্ষা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে, তবে কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে