চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৬ জন

0
23

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার আতাহার এলাকার আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জের মাহমুদা আক্তার (১৯), সাদিয়া খাতুন (১৬), মেসবাউল (১৪), নাচোলের সুমিয়ারা বেগম (৪১) এবং হাসান আলি লালু (২১)।

শিবগঞ্জে তিনজন আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। সদর উপজেলায় আব্দুল্লাহ মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন, একই ঘটনায় গরুটিও মারা যায়। নাচোলে সুমিয়ারা বেগম মাঠে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে মারা যান এবং গোসাইপুরে হাসান আলি লালু আমবাগানে বজ্রপাতে প্রাণ হারান।

নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। একদিনে তিন উপজেলায় ছয়জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে