মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন, রিজার্ভ ৩৪.৭৭

0
13

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১ জুন) এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের তুলনায় এটি ১৫.৩৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৯.০৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে