সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

0
5

দেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

মন্ত্রী জানান, ঈদুল আযহা উপলক্ষে মনিটরিং সেলকে বিশেষভাবে শক্তিশালী করা হয়েছে। মহাসড়ক, পশুর হাট ও এক্সপ্রেসওয়েগুলোতে সার্বক্ষণিক নজরদারি চলছে। যেখানে সিসিটিভি নেই, সেখানে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব গড়ে তোলার পরিকল্পনা চলছে।

টোল প্লাজায় দীর্ঘ লাইনের বিষয়ে তিনি জানান, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় সমস্যার মূল কারণ। ডিজিটাল অটোমেশন চালুর মাধ্যমে গাড়িতে কার্ড ব্যবহার করে স্বয়ংক্রিয় টাকা কাটার ব্যবস্থা করা হবে।

সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে মাদক ব্যবসা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত তিন মাসে প্রতিটি জঘন্য অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে, মাদক চক্র ও হামলাকারীদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে