হজের আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে হাজিদের সমাবেশ

0
16

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় লাখ লাখ হাজি মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। জিলহজ মাসের নবম দিনে ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তারা দিনভর ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মধ্যে সময় কাটাচ্ছেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ হজের প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত।

সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান শেষে হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন, যা মিনায় প্রতীকী শয়তানকে নিক্ষেপে ব্যবহার করা হবে।

এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। ইরান থেকে অংশ নিয়েছেন প্রায় ৩০ হাজার হাজি, যদিও শুরুতে ৮৬ হাজারের আসার কথা ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে তাদের সংখ্যা কমেছে। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, বিদেশ থেকে আগত হাজিদের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।

মক্কায় সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি পানি পান ও রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতা খোলা আকাশের নিচে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ দিন বা তারও বেশি সময় লাগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে