‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

0
3

অন্তর্বর্তী সরকারের সময় ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না বলে দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে কিচেন কেবিনেটের প্রসঙ্গ উঠে আসলেও তিনি কখনোই এর সদস্য ছিলেন না।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার দাবি, বিএনপির পরামর্শে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করেন। তিনি বলেন, “এই চুক্তি বিএনপি করিয়েছে, তারেক রহমান করিয়েছে। চাইলে বিএনপি এটি সংশোধন বা বাতিল করতে পারে।”

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, এবার কাউন্সিলররা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হননি, বরং সবাই বাবার পরিচয়ে এসেছে। তার ভাষায়, “ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি।”

অন্তর্বর্তী সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে পরিবারকেন্দ্রিক প্রভাব দূর করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে