রাজস্ব আদায়ে শনিবারও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটির অফিস

0
9

নাগরিকদের রাজস্ব পরিশোধে সুবিধা দিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (৮ মে) সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও বিজ্ঞাপন কর পরিশোধের সুবিধার্থে নিয়মিত কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় নগর ভবনের রাজস্ব বিভাগের সব দপ্তর চালু থাকবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক আঞ্চলিক কার্যালয়গুলোর রাজস্ব বিভাগও খোলা রাখা হবে।

এই উদ্যোগের ফলে নাগরিকরা ছুটির দিনেও সহজে রাজস্ব পরিশোধ করতে পারবেন, যা রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে ডিএসসিসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে