ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা

0
10

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার আগামী তিন মাস বিশেষ সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পানিবন্দি হাওর এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি নিয়মিত খোঁজ নিচ্ছেন।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জিআর ক্যাশ ও জিআর চালের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে কিছু জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

পরিদর্শনকালে মহাপরিচালক স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেন। তিনি বলেন, তালিকা অনুযায়ী ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে তিনি উপজেলার বিভিন্ন হাওর ও খাল এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে