তেলের দাম বাড়ানোয় আইএমএফের কোনো ভূমিকা নেই: আমির খসরু

0
13

সরকারি তহবিলে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, এ সিদ্ধান্তের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো সম্পর্ক নেই।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে দাম না বাড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করেছে। তবে তহবিল খালি হয়ে যাওয়ার ঝুঁকি থাকায় সরকারকে শেষ পর্যন্ত দাম বাড়াতে হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন? তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কীভাবে?”

আইএমএফের চাপের বিষয়টি নাকচ করে অর্থমন্ত্রী জানান, দাম বাড়ানো হয়েছে কেবলমাত্র সরকারি তহবিলের ভারসাম্য রক্ষার জন্য। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, অথচ বাংলাদেশে খুবই সীমিত পরিমাণে দাম বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত চাপ আসছে। আমাদের তো বাকি উন্নয়ন প্রোগ্রামও চালাতে হবে।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে