বাংলাদেশকে হাম-রুবেলার ২ কোটি ১৯ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

0
15

বাংলাদেশের শিশুদের জন্য জরুরি হাম-রুবেলা টিকা সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউনিসেফের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা হিসেবে ২ কোটি ১৯ লাখের বেশি টিকা দেওয়া হবে।

এই কর্মসূচির আওতায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশু টিকাদানের মাধ্যমে সুরক্ষার আওতায় আসবে। দূতাবাসের বার্তায় বলা হয়, এ উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ হিসেবে নেওয়া হয়েছে। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশকেই নিরাপদ রাখে।

মার্কিন দূতাবাস আরও জানায়, এই সহায়তা বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করবে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। বাংলাদেশের শিশুদের জন্য টিকা সরবরাহকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। তাদের মতে, টিকা সরবরাহের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং হাম-রুবেলার মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে