তারকাখ্যাতি নয়, সাধারণ জীবনই পছন্দ স্পর্শিয়ার

0
4

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া কাজের সংখ্যা নিয়ে কখনোই তাড়াহুড়ো করেননি। সমসাময়িক অনেক অভিনেত্রীর তুলনায় তাকে পর্দায় কম দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এর মূল কারণ তার জীবনযাপনের ধরন।

পর্দার স্পর্শিয়াকে দেখে অনেকে অনেক কিছু ভাবলেও বাস্তবে তিনি নিজেকে অত্যন্ত অলস বলে দাবি করেন।

অভিনয় ও নিজের প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই আমি খুবই সাধারণ মানুষ।’

সাধারণ মানুষের মনে তারকাদের জীবন নিয়ে অনেক সময় ভুল ধারণা থাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না।’

তিনি বলেন, ‘আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে