১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
7

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির যাত্রা শুরু হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু হবে। এসব উপজেলায় কৃষকদের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হবে, যা কৃষি খাতে আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে।

উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

সরকারের এই উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ঋণ, ভর্তুকি, সার ও অন্যান্য সুবিধা সহজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত থাকবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে