শেরপুর-৩ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপির মাহমুদুল হক রুবেল

0
14

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১২৮টি কেন্দ্রের ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট। ফলে রুবেল জয়ী হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায় এবং চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে বেলা সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, টেলিফোনে পাওয়া অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে