যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দিলে আবেদনকারীকে সর্বোচ্চ ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার (২৪ মে) এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের বার্তায় বলা হয়, ভিসা আবেদনে ভুয়া বা জাল নথি জমা দেওয়ার চেষ্টা করলে আবেদনকারীকে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হবে। তাই আবেদনকারীদের সঠিক তথ্য ও নথি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভিসা আবেদন করার জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন: gov.uk/browse/visas-immigration

























