মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানের তুলনা অন্যায়: ফজলুর রহমান

0
6

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বক্তব্যে তিনি বলেন, “এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবাও ফোটে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন জয়লাভ করতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতারা মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে তুলনা করছেন, যা তিনি অন্যায় বলে অভিহিত করেন। তার ভাষায়, “হিমালয়ের সঙ্গে পিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমন।”

ফজলুর রহমান দাবি করেন, বিরোধী দলের এক নেতা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হলেও জামায়াতে ইসলামী করেন, যা তার মতে “ডাবল অপরাধ।”

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “ইউনূস সরকার ছিল। শিল্পকলার সামনে কোনো গান, নাটক বা লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।” তিনি আরও জানান, তার বাড়ির সামনে মব হামলা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে। তবে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উপস্থিত হয়ে তাকে রক্ষা করে।

তার মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের প্রতীক, আর সেটিকে অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনা করা জাতির প্রতি অবিচার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে