মশা নিয়ন্ত্রণে নাগরিকদের অংশগ্রহণ চাইলেন ডিএসসিসি প্রশাসক

0
20

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে। শুক্রবার (১৫ মে) বিকালে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন প্রত্যাশা চত্বরে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। এ কারণে সাপ্তাহিক ক্লিনিং ডের আওতায় নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া নিশ্চিত করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য, আধুনিক এবং ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নগর সবুজায়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষা ও শহরকে আরও বাসযোগ্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে তিনি সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে