বিএনপির দুই মাসের উন্নয়নেই হতাশ জামায়াত: ডিএসসিসি প্রশাসক

0
23

বিএনপি সরকারের দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি দাবি করেন, বিএনপির কাজের ধারা দেখে বিরোধী দলগুলো আতঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, মাত্র দুই মাসে প্রধানমন্ত্রী বিপুল উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। বিরোধী দলগুলো আশঙ্কা করছে, যদি এভাবে কাজ চলতে থাকে, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে হারানো কঠিন হয়ে পড়বে। এজন্য তারা সরকারকে বিপথে চালিত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিলেও বিএনপি কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ক্রীড়াবিদ কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঢাকা শহরের হকারদের পুনর্বাসনের পরিকল্পনাও করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে এবং জনতার ক্ষমতায় আস্থা রাখে। তিনি দাবি করেন, বিএনপির কাজ দেখে জামায়াত হতাশ হলেও বিএনপি অবিচলভাবে এগিয়ে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে