নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশ

0
10

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

শনিবার (২ মে) টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। ব্যাটিং ব্যর্থতায় ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় টাইগাররা। সাইফ হাসান ১১ বলে ১৬, লিটন দাস ১৭ বলে ২৬ এবং তাওহিদ হৃদয় ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের জস ক্লার্কসন নেন তিনটি উইকেট।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত চার উইকেট হারায় নিউজিল্যান্ড। শরীফুল ইসলাম ও মেহেদী হাসান একে একে কিউই ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান। তবে বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফটের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়।

তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ২০ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। জ্যাকবস ৩১ বলে অপরাজিত ৬২ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে