পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

0
18

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বোনাস প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী নগরীগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন। তিনি ক্লিন সিটি গড়ে তোলার আহ্বান জানান এবং জলাবদ্ধতা এড়াতে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন। এবারও বোনাস প্রদানের মাধ্যমে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে