ঢাকা বার নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

0
15

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল বিপুল বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদেই জয় পেয়েছে তারা। অন্যদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল একটি পদেও জয়লাভ করতে পারেনি।

দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার (১ মে) রাতে নির্বাচন কমিশন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুদিনে মোট ৭,১৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপি থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন- এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে