ড. ইউনূসের সঙ্গে ইতালির স্থানীয় সরকার ও এনজিও নেতাদের বৈঠক

0
29

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইতালির দক্ষিণাঞ্চলের স্থানীয় সরকার ও এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (৩১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে নেপলস, পোটেঞ্জা ও পালের্মো শহরে তার সামাজিক ব্যবসা মডেল চালুর লক্ষ্যে একটি নতুন উদ্যোগের যাত্রা শুরু হয়।

বৈঠকে অংশ নেন নেপলসের ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রাচেল ফুরফারো, পরিচালক রেনাটো কোয়াগ্লিয়া, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এনজো কারসিও ও নির্বাহী পরিচালক ভ্যালেরিও জামবেরসিও। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন সিসিলির আঞ্চলিক পার্লামেন্টের সদস্য ও সাবেক মন্ত্রী জানফ্রাঙ্কো মিচিকে।

এই উদ্যোগের লক্ষ্য হলো নগর পুনরুজ্জীবন ও টেকসই স্থানীয় উন্নয়নে সামাজিক ব্যবসার নীতিমালা প্রয়োগ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে কার্যকর সুযোগ সৃষ্টি করা। প্রফেসর ইউনূস বলেন, “এই উদ্যোগটি সামাজিক উদ্ভাবনের মাধ্যমে নগর-চ্যালেঞ্জ মোকাবিলার একটি নতুন দৃষ্টান্ত।”

প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। নেতৃত্ব দেবে জেনেরা কনসোর্টিয়াম, যেখানে ফোকাস ফাউন্ডেশন, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশন, এনার্গায়া এসআরএল এবং সামাজিক সমবায় প্রতিষ্ঠান ইল স্যালন দি রিফিউটাতি একত্রে কাজ করবে। প্রথমে কাজ শুরু হবে পোটেঞ্জা শহরে, পরে নেপলসের ঐতিহাসিক কোয়ার্তিয়েরি স্পানিওলি এলাকা এবং পালের্মোর বাল্লারো জেলায় সম্প্রসারিত হবে।

এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে নগর পুনরুজ্জীবনের ক্ষেত্রে ইউনূসের সামাজিক ব্যবসা কাঠামো প্রয়োগের প্রথম সুসংগঠিত উদ্যোগ। কৌশলগতভাবে নির্বাচিত তিনটি শহরকে পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে অন্যান্য শহরও নিজেদের প্রয়োজন অনুযায়ী এই মডেল গ্রহণ ও সম্প্রসারিত করতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে