ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ল

0
14

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—ডিজেলের পূর্বের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা লিটার। এছাড়া অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে