ইরানকে একদিনেই গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

0
10

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি… তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই শেষ করে দিতে পারি।”

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজের অবরোধকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ইরান কোন জাহাজ চলাচল করবে তা নিয়ন্ত্রণ করতে পারবে না। তার ভাষ্যমতে, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে নতুবা একটিও নয়।

তিনি আরও জানান, ইরানকে তাদের পছন্দের কারও কাছে তেল বিক্রি করে অর্থ আয় করতে দেবে না যুক্তরাষ্ট্র। এটি হবে ‘সব অথবা কিছুই না’ নীতি। ট্রাম্পের দাবি, এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে