অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের নির্দেশ আইজিপির

0
25

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর সিআইডি সদর দপ্তরে আয়োজিত জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও জনবান্ধব করতে। তিনি উল্লেখ করেন, সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসা কুড়িয়েছে।

তিনি সিআইডিকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার অগ্রণী সংস্থা হিসেবে উল্লেখ করে বলেন, তদন্ত কার্যক্রমে গতি, মান ও সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও পেশাদার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কর্মকর্তাদের সততা ও নৈতিকতা বজায় রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, দুই দিনের ক্রাইম কনফারেন্সে জেলা ও সদর দপ্তরের ইউনিটসমূহ তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছে। আলোচনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত ফলো-আপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী তিন মাসে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে