কানাডার টরন্টো স্টেডিয়ামে ঝলক দেখাবেন নোরা ফাতেহি

0
22

মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

কানাডার মঞ্চে পা রাখার আগেই নোরা রেকর্ড গড়েছেন তার নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’-এর মাধ্যমে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি ২০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এতে ভেঙে গেছে শাকিরার এবারের বিশ্বকাপের গান ‘ডাই ডাই’-এর রেকর্ড, যা প্রথম দিনে পেয়েছিল ৮.২ মিলিয়ন ভিউ। ফলে ‘সির সির’ এখন ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা থিম সং।

এই বৈশ্বিক অর্জন নিয়ে নোরা ফাতেহি বলেছেন, এটি তার জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে এক সুতোয় বাঁধতে পেরেছেন তিনি। পর্দার পেছনে শক্তিশালী ভারতীয় প্রতিনিধিত্ব এই কাজকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে।

টরন্টো স্টেডিয়ামে ফরাসি গায়ক ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়ের সঙ্গে লাইভ পারফর্ম করবেন নোরা। পাশাপাশি কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যও ফুটিয়ে তোলা হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে