ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

0
26

হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন।

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেছিলেন। এতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযুক্তদের মধ্যে আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা আমদানির প্রচলিত ইউনিসেফ প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে টিকা সংকট দেখা দেয়। বাদীপক্ষের দাবি অনুযায়ী, মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু ঘটে।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকার সম্ভাব্য সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করেছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তবে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিশুদের জীবন বিপন্ন হয়। বাদীপক্ষের দাবি, এটি হত্যাকাণ্ডের শামিল এবং রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার হরণের ঘটনা।

তবে আদালত পর্যাপ্ত উপাদান না থাকায় মামলার আবেদন খারিজ করে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে