বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে

0
23

আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির সামনে একাধিক রেকর্ড ভাঙার সুযোগ তৈরি হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে ক্যারিয়ারের পূর্ণতা পেলেও থামেননি তিনি। এবারও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যেই মেসির দখলে রয়েছে। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ আসরে তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। এবারের আসরে সেই সংখ্যা আরও বাড়বে। গোলের দিক থেকেও তিনি রেকর্ডের কাছাকাছি। জার্মানির মিরোস্লাভ ক্লোসে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করেছেন। মেসির গোল সংখ্যা ১৩। আর চারটি গোল করলেই তিনি ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন।

মেসি এর আগে চারটি বিশ্বকাপে গোল করেছেন—২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে। এবার গোল করতে পারলে তিনি হবেন দ্বিতীয় ফুটবলার যিনি পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করেছেন। এই কীর্তি এখন পর্যন্ত কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে।

অ্যাসিস্টের ক্ষেত্রেও রেকর্ডের হাতছানি রয়েছে মেসির সামনে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে যৌথভাবে মেসি ও ম্যারাডোনার নামে—দুজনেই আটটি করে গোল করিয়েছেন। এবারে একটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন তিনি। আর দু’টি অ্যাসিস্ট করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট তার নামে লেখা হবে।

সবচেয়ে বড় রেকর্ড হতে পারে অধিনায়ক হিসেবে। এখনও পর্যন্ত কেউ জোড়া বিশ্বকাপ জিততে পারেননি। মেসি যদি এবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে অধিনায়ক হিসেবে একমাত্র তিনিই দু’বার বিশ্বকাপ জেতার ইতিহাস গড়বেন। এছাড়া ফাইনালে উঠতে পারলে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি তিনবার দলকে বিশ্বকাপ ফাইনালে তুলেছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে তার নেতৃত্বেই ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে