মে মাসে তৈরি পোশাক রপ্তানি আয় কমলো ৭ শতাংশ

0
7

বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় মে মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় এ মাসে রপ্তানি আয় ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে তৈরি পোশাক রপ্তানি ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশ এ খাত থেকে আসায় এর প্রভাব সামগ্রিক রপ্তানিতেও পড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় ২ দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। একই সময়ে তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, টানা আট মাস রপ্তানি আয় কমার পর গত এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। তবে মে মাসে আবারও রপ্তানি কমে যাওয়ায় সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে