যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড

0
17

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে তিনি জানান, স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ায় পারিবারিক দায়িত্ব পালনের জন্য আগামী জুন মাসের শেষে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর মার্কিন কংগ্রেস জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করে। এটি মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলোর একটি। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য গ্যাবার্ডকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে গত বছরের জানুয়ারিতে এই পদে নিয়োগ দিয়েছিলেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন করেন। তবে ব্যক্তিগত সংকটের কারণে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুন মাসের শেষ নাগাদ তিনি দায়িত্ব হস্তান্তর করবেন বলে আশা করা হচ্ছে।

তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণায় মার্কিন রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে পারিবারিক সংকটের মুখে তার এই সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে