হামে আক্রান্ত ও উপসর্গে দেশে আরও ৬ শিশুর মৃত্যু

0
10

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ২৫৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৬ জন চিকিৎসাকেন্দ্রে গেছেন। এর মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ২১৭ জন বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই জনগণকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের টিকাদান কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে