ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, তেহরানের পর্যালোচনা চলছে

0
10

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে পাঠানো প্রস্তাবের জবাব ইতোমধ্যে তেহরান পেয়েছে এবং তা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের দেওয়া এই পরিকল্পনা কেবল যুদ্ধ অবসানের বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে। এ পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।

এই প্রস্তাব ও জবাব বিনিময়কে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তেহরান কী সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে