বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

0
4

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দেশের সকল নাগরিককে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান সর্বপ্রথম এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়-সমতল প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সমুন্নত রাখেন।” তিনি আরও বলেন, জাতির অর্জন ও সাফল্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের।

বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা ও যুদ্ধ-সংঘাতের প্রেক্ষাপটে তিনি দেশবাসীকে ধৈর্য, সংযম এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বর্তমান সরকারের মূলনীতির কথা উল্লেখ করে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতির ভিত্তিতে সরকার প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি একটি সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে