চার বিভাগে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহ অব্যাহত

0
10

দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে